1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

চার আসনে কারচুপির অভিযোগের আবেদন গ্রহণ করলেন হাইকোর্ট

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ৬ ও ৭ নম্বর আসন এবং গাইবান্ধা-৪ নম্বর আসনে কারচুপির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীরা হাইকোর্টে আবেদন করেছেন। পাশাপাশি, শেরপুরের একটি আসনে কারচুপির অভিযোগ তুলে বিএনপি আবেদনপত্র দিয়েছে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল এসব আবেদনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করে আদেশ দেন। একই সঙ্গে, ওই সব আসনের নির্বাচনী সরঞ্জামাদিকে নির্বাচন কমিশনের হেফাজতে রাখার নির্দেশ দেন এবং বিজয়ী প্রার্থীর কাছে নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এডভোকেট মোহাম্মদ শিশির মনির নিশ্চিত করেছেন। এর আগে, ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪ আসনে এবং শেরপুরের একটি আসনে কারচুপির অভিযোগে পরাজিত প্রার্থীরা হাইকোর্টে আবেদন করেছিলেন। তাঁদের আবেদনে ভোটের ফলাফল পুনরায় গণনার দাবি জানানো হয়। ১৯ ফেব্রুয়ারি, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে আদালতে নির্বাচন বিষয়ক আবেদনপত্রের শুনানি শুরু হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এই আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo