1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প, সাতক্ষীরায় অনুভূত

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

আজ (শুক্রবার) দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেল পৌনে ২টার দিকে এই ভূকম্পন দেশের বিভিন্ন প্রান্তে অনুভূত হয়। বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১টা ৫২ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি এলাকায়।

সাতক্ষীরায় এই ভূমিকম্পে স্থানীয় মানুষজন শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন। অনেকেই নামাজের জন্য মসজিদে যাচ্ছিলেন, তখন তারা আতঙ্কিত হয়ে মসজিদ থেকে দ্রুত বেরিয়ে আসেন। এ ছাড়া, খুলনা, কুষ্টিয়া, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া থেকেও এই ভূমিকম্পের অনুভুতি জানানো হয়েছে।

ফেব্রুয়ারি মাসের প্রথম ২৬ দিনে দেশে অন্তত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে, বুধবার রাতে মিয়ানমারে সৃষ্টি হওয়া ৫.১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছিল।

প্রথম ফেব্রুয়ারি সিলেটে ৩িমাণের একটি মৃদু কম্পন দিয়ে শুরু হয়েছিল এই ভূমিকম্পের সঞ্চার। এরপর ৩ ফেব্রুয়ারি একই দিনে তিনবার অনুভূত হয় এই কম্পন। এর মধ্যে সাতক্ষীরার কলারোয়া ঢাকা, মিয়ানমার ও অন্য এলাকায় ৪.১, ৫.৯ ও ৫.২ মাত্রার ভূমিকম্প হয়। এরপর ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটের আরও দুবার এবং ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। মোট ২৬ দিনের মধ্যে এ পর্যন্ত আটবার এই ভূমিকম্প আঘাত হেনেছে বাংলাদেশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo