1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে: পানিসম্পদমন্ত্রী

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সুনামগঞ্জে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পটি পানিসম্পদ মন্ত্রণালয় সরাসরি তদারকি করছে, যাতে কাজের মান সুন্দর ও দুর্নীতিমুক্ত হয়। সরকারের লক্ষ্য হলো যেন বাঁধ নির্মাণে কোনও অনিয়ম বা দুর্নীতি না ঘটে, সেজন্য তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তিনি আরো বলেন, খাল খনন, নদী খনন ও বাঁধ নির্মাণ—এটি আমাদের সবচেয়ে বড় দায়, এবং এই কাজগুলো পরিচালনার ক্ষেত্রে কেউ যেন দুর্নীতি করতে না পারে, সে জন্য সরকার সতর্ক থাকবে। তিনি জানান, এই প্রকল্পগুলোতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার এবং প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নেবে। সংলাপে অংশগ্রহণকারী অন্যান্য প্রতিনিধির মধ্যে ছিলেন সুনামগঞ্জ-১, ৩, ৪ ও ৫ আসনের সাংসদ সদস্যরা, পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চন্দ্র সোনাার তাল হাওরে পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন মন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এসেছেন বলে জানান তিনি এবং এ অঞ্চলের মানুষের খোঁজখবর রাখা তার দায়িত্ব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo