1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

খুলনায় ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন। রবিবার সকাল সাড়ে আটটায় খুলনা জেলার স্টেডিয়াম মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ম্যাচটি অনুষ্ঠিত হয় যেখানে বাগেরহাট ও মেহেরপুর মুখোমুখি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ জুলফিকার আলী খান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা শাহ আসিফ হোসেন রিংকু, জাকির হোসেন রিপন, এম সাইফুল ইসলাম এবং শাহনাজ খাতুনসহ আরও অনেক প্রতিনিধিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সিনিয়র ডিভিশন ক্রিকেট লীগ কমিটির চেয়ারম্যান মোল্লা খায়রুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা একুশে প্রতিযোগিতার সফলতা কামনা করে বলেন, দেশের ক্রিকেটের উন্নয়ন ও বিকাশে এই ধরনের আয়োজন অপরিহার্য। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রতিযোগিতা তরুণ ক্রিকেটারদের জন্য নতুন দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা সঞ্চয় করবে, ফলে বাংলাদেশের ক্রিকেট আরো সমৃদ্ধ হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo