1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

  • আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

বর্তমান প্রধান নির্বাচনক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তি এই মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি চুক্তি নবায়ন করতে না চাওয়ার সিদ্ধান্ত বোর্ডকে আগে থেকেই জানিয়েছেন। এর ফলে বিসিবি নতুন প্রধান নির্বাচক খুঁজতে শুরু করে। অনুকূল পরিস্থিতিতে শেষ পর্যন্ত অভিজ্ঞ সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকেই সিদ্ধান্তের উপর আনুষ্ঠানিকভাবে আস্থা রাখে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার (২২ ফেব্রুয়ারি) হাবিবুল বাশারকে নতুন প্রধান নির্বাচক হিসেবে নিশ্চিত করে। তিনি এর আগে ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নারী দলের নির্বাচক হিসেবেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি নিলেও তিনি ক্রিকেট প্রশাসনে সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বে আছেন। দীর্ঘ অভিজ্ঞতা ও ক্রিকেট জ্ঞানকে বিবেচনা করে বিসিবি তাকে আবারও নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনেছে। বোর্ড মনে করছে, তার নেতৃত্বে জাতীয় দলের নির্বাচনী কার্যক্রমে নতুন দৃষ্টিভঙ্গি ও গতির যোগ হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo