1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন

সাতক্ষীরায় ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরায় এক কিশোরীকে (১৬) ধর্ষণের ও সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিতে রাখা অভিযোগে দেবাশীষ মন্ডল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার ২৯ জানুয়ারি বুধবার রাতের দিকে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দেবাশীষ সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া গ্রামের ভোলানাথ মন্ডলের ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাবা বর্তমানে মালয়েশিয়ায় কর্মরত। বাড়িতে আর কেউ না থাকার সুযোগে দেবাশীষ জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে। বাধা দিলে কিশোরীকে কামড়ে জখম করা হয় এবং কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। এতে দেবাশীষকে একই গ্রামের হৃদয় ঘোষসহ কয়েকজন সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

ঘটনার পর কিশোরী ঘটনাটি পরিবারের কাছে জানালে সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নিরুপায় হয়ে ভুক্তভোগীর মা ২৩ জানুয়ারি সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো এবং আদালতে জবানবন্দী গ্রহণ করা হয়।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা যে অনুসন্ধান চালায়, তার অংশ হিসেবে বুধবার রাতে দেবাশীষকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহরাব হোসেন জানান, র‍্যাব সদস্যরা অভিযুক্তকে গ্রেপ্তার করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে বলে জানানো হয়েছে।

পুলিশ জানান, মূল অভিযোগে আর যারা রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের ধরতে তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo