1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

ঢাকা-১৭: তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক বরাদ্দ হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ধানের শীষ প্রতীকের নিকটতম নিলেজ পাওয়া যায় এবং প্রতীক গ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম।

প্রতীক গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনিরুল ইসলাম জানান, ঢাকা বিভাগীয় কমিশনার তারেক রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ করেছেন। তিনি বলেন, সব প্রার্থীর কাছে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন বিভাগীয় কমিশনার। তিনি আরও জানান যে, যুবক থেকে শুরু করে সব শ্রেণির ভোটাররা তারেক রহমানকে সমর্থন করে ভোট দিতে প্রস্তুত।

একই দিনে জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জমানকে দাঁড়িপাল্লা প্রতীক দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করে। প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচনী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সমান্তরালভাবে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo