1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

রকিবুল বকুল: আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ দিয়ে তরুণদের বেকারত্ব দূর করা হবে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির অন্যতম চালিকা শক্তি তরুণ সমাজ — এই বিশ্বাস ব্যক্ত করেছেন বিএনপি কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ (ধানের শীষ) প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা এবং আধুনিক প্রযুক্তি ও দক্ষতায় প্রশিক্ষণ দিয়ে তাদের সফল কর্মজীবনে পরিণত করা হবে। এর মাধ্যমে বেকারত্ব কমানো সম্ভব হবে।

গতকাল (বুধবার) আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সেন্টারবাসীর আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে রকিবুল ইসলাম বকুল এসব কথা বলেন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা।

আয়োজক সদস্য শেখ মনিরুল ইসলাম সভাপতিত্ব করেন। দৌলতপুর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিতুল মাহফিলটির সার্বিক সহযোগিতায় ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ সাদী, সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এবং সাবেক ইমাম মাওলানা মোঃ মোদাছের হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক দুলাল চন্দ্র সরদার, বিশিষ্ট সমাজসেবক এস এম সফিক, শেখ আবু তালেব, শেখ জাফর ইমামসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতারা এবং এলাকার বিপুল সংখ্যক সাধারন মানুষ।

সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। রকিবুল বকুল অনুষ্ঠানে অংশ নেওয়া সকলের সঙ্গে কথা বলে তরুণদের দক্ষতা উন্নয়নে তার পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo