1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

কুয়েটে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্নামেন্টের সমাপ্তি ও পুরস্কার বিতরণ

  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই জমজমাট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ইলেকট্রিক্যাল সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিপার্টমেন্টকে ১-০ গোলে পরাজিত করে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। উক্ত সমাপনী অনুষ্ঠানটি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলাধুলা মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী, যিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ), প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, রানার্স-আপ ইসিই বিভাগ, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড আইইএম বিভাগ, মান অফ দ্য ফাইনাল মিজাইল (সিভিল ইঞ্জিনিয়ারিং), বেস্ট প্লেয়ার মোঃ আহাসান হাবিব আশিক (সিভিল ইঞ্জিনিয়ারিং), বেস্ট রাইজিং প্লেয়ার মোঃ ইমরুল হাসান (এমএসই), বেস্ট গোলকিপার ফাহিম ফয়সাল (এমএসই), এবং টপ স্কোরার যৌথভাবে আহনাফ তাজওয়ার সাদী (সিএসই) ও রবিউল ইসলাম (ইউআরপি)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকগণ, শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও জনতা ব্যাংক পিএলসি প্রতিনিধিরা। উল্লেখ্য, এই টুর্নামেন্টটি শুরু হয় ৮ জানুয়ারি এবং এটি পরিচালিত হয়েছে শাহ্ সিমেন্ট ও জনতা ব্যাংকের স্পনসরশিপে, এবং সার্বিক আয়োজনে ছিল কুয়েটের ছাত্র কল্যাণ অফিস।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo