1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

রূপসা অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহিদ মনসুর স্মৃতি সংসদের আয়োজনে অনিয়মিতভাবে চলমান ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ রোববার বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে স্বাগতিক দল শহিদ মনসুর স্মৃতি সংসদ ও বটিয়াঘাটা তরুণ সংঘ মুখোমুখি হয়। প্রথমার্ধের শুরু থেকেই উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে উৎসাহী হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে, খেলা ড্র থেকে গড়িয়ে ট্রাইব্রেকারে যেতে বাধ্য হয়। ট্রাইব্রেকারে স্বাগতিক দলের গোলরক্ষক, যশোরের বাঘারপাড়া উপজেলার বসুন্ধিয়া গ্রামের সন্তান আরিফুল ইসলাম বাবুর নেতৃত্বে অসাধারণ দক্ষতা দেখিয়ে শহিদ মনসুর স্মৃতি সংসদ ৩-০ গোলে বটিয়াঘাটা তরুণ সংঘকে পরাজিত করে। এর মাধ্যমে তারা প্রথম দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার গৌরব অর্জন করে। এই আসরটি স্পন্সর করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন মা জাহেদা জান্নাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ক্রীড়া সংগঠক এইচ এম মাসুদুল ইসলাম। খেলায় বিশেষ পারদর্শিতার জন্য বিজয়ী দলের ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় আনিস “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন রেফারি সুমন রাজু, আজিজুর রহমান ও আলী আকবর। কোয়ার্টার ফাইনাল উদ্বোধন করেন ক্রীড়া সংগঠক ও দৈনিক সময়ের খবর এর সম্পাদক তরিকুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ক্রীড়াবিদ অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ। টুর্নামেন্টের আয়োজক মাফতুন আহমেদ রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জি এম কামরুজ্জামান টুকু, ক্রীড়া সংগঠক ও মা জাহেদা জান্নাত ফাউন্ডেশনের সভাপতি এইচ এম মাসুদুল ইসলাম, পাশাপাশি অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। একাধিক রাজনৈতিক ও ক্রীড়া নেতা, সাংবাদিক ও সংগঠকের উপস্থিতিতে এই ম্যাচ ও টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo