1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা কুমিল্লায় ট্রেন ধাক্কায় নিহত ১২ জনের পরিচয় নিশ্চিত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী বিশিষ্ট ব্যক্তিত্ব

  • আপডেটের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

বেগম রোকেয়া পদক ২০২৫ পাচ্ছেন চারজন বিশিষ্ট নারী যারা নানা পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন। তারা হলেন নারী শিক্ষায় গবেষণার জন্য ড. রুভানা রাকিব, নারী অধিকার (শ্রম অধিকার) ক্ষেত্রে কল্পনা আক্তার, মানবাধিকার আন্দোলনে ড. নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য রিতু পর্ণা চাকমা।

এই চারজন ব্যক্তি নারীর শিক্ষা, শ্রম অধিকার, মানবাধিকার ও নারী জাগরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশের নারীবাদী আন্দোলন ও সমাজে গর্বের স্থান তৈরি করেছেন। এই স্বীকৃতি হিসেবে তাদেরকে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রদান করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সর্বসম্মতিক্রমে মনোনয়ন সুপারিশ করেছে।

সূত্রের তথ্যে জানা গেছে, গত ২৭ নভেম্বর বিকেলে ও ৭ ডিসেম্বর দুপুরে অনুষ্ঠিত জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বর্ধিত সভায় এই সুপারিশ অনুমোদিত হয়। পরে প্রধান উপদেষ্টার কাছে এই সংক্ষিপ্ত প্রতিবেদন পাঠানো হয়, তিনি সেটি অনুমোদন করেছেন। এখন চূড়ান্ত পদক্ষেপ হিসেবে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo