1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহতদের পরিবার পাবেন ২৫ হাজার টাকা কুমিল্লার পদুয়ার বাজার ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের নাম-পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা কুমিল্লায় ট্রেন ধাক্কায় নিহত ১২ জনের পরিচয় নিশ্চিত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

সিলেট সীমান্তে ভারতের খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • আপডেটের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে লোভাছড়া সীমান্তের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে কানাইঘাট থানা পুলিশ। এই ঘটনা কাদেরের বাড়ির কাছাকাছি এলাকায় ঘটেছে বলে জানা গেছে। আজ রোববার (২৩ নভেম্বর) দুপুরে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম জামাল উদ্দিন, বয়স ৪৫ বছর। তিনি কানাইঘাট উপজেলার কান্দলা (বাংলাটিলা) গ্রামের মৃত মকরম আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে তিনি তার বাড়ি থেকে বের হন। তারপর রাত ১১টার দিকে ভালুকমারা গ্রামের পাশে বাংলাদেশ সীমান্তে তার গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান স্থানীয়রা। তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে রাতের অন্ধকারে মরদেহ উদ্ধার করে ওসি মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, জামাল উদ্দিন ভারতের অভ্যন্তরে গিয়েছিলেন সুপারির বাগানে। সেখানেই ভারতীয় খাসিয়া সুযোগ বুঝে গুলি চালালে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তার সঙ্গীরা তাকে দ্রুত সীমান্ত পার করে বাংলাদেশের দিকে নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ভোরের দিকে কানাইঘাট থানায় নিয়ে আসে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ওস্থানীয় সূত্রগুলো বলছে, এই মুহূর্তে পরিস্থিতি শান্ত থাকলেও সীমান্তে উত্তেজনা রয়েছে এবং এ ঘটনার তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo