1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা কুমিল্লায় ট্রেন ধাক্কায় নিহত ১২ জনের পরিচয় নিশ্চিত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন

অর্থনীতি উন্নতির পথে, অর্থ উপদেষ্টার বর্ননায়

  • আপডেটের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

আজ রোববার (১৬ নভেম্বর), রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ব্যতিক্রমী বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি বর্তমানে আগের তুলনায় অনেক উন্নত অবস্থানে রয়েছে। তিনি উল্লেখ করেন, দেশের রিজার্ভ, রেমিট্যান্স ও রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকেও স্বীকৃতি পেয়েছে।

ড. সালেহউদ্দিন আরও জানান, মূল্যস্ফীতি বেশ উল্লেখযোগ্য হারে কমে এসেছে। যেখানে এক সময় এটি ১৪ শতাংশের কাছাকাছি ছিল, এখন তা কমে ৮ শতাংশে নেমে এসেছে। এ পরিস্থিতিতে যারা বলছেন অর্থনীতিতে কোনও অগ্রগতি হয়নি, তাদের এই মন্তব্য মনোভাব সঠিক নয়, বলে মত দেন তিনি।

উপদেষ্টা জোর দিয়ে বলেন, দেশের সমসাময়িক সমস্যা নিজ উদ্যোগে সমাধান করতে হবে। আর্থিক অগ্রগতির পাশাপাশি সামাজিক উন্নয়নও নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে ডিআরইউ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের জন্য অ্যাওয়ার্ড বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo