1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

নিখোলনায় হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশালের ফিজিও মৃত্যুবরণ

  • আপডেটের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) খুলনা-বরিশাল ম্যাচের তৃতীয় দিনে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদ (৪৭) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দুঃখজনক খবর নিশ্চিত করেছে বরিশাল টিম ম্যানেজমেন্ট।

হাসান আহমেদ বেশি সময় ধরে বরিশাল বিভাগের ক্রিকেট দলের ফিজিও হিসেবে কাজ করে আসছিলেন। আজও তিনি দলের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন, তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে। এছাড়াও তিনি বাংলাদেশের রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমসের (বিআরসিটিভি) প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন।

ফিজিও হাসানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় বিসিবি জানিয়েছে, তার প্রতি সম্মান জানাতে আজ (সোমবার) চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে। এছাড়াও, ম্যাচের শুরুতে তার আত্মার শান্তির জন্য এক মিনিট নীরবতা পালন করা হবে।

বিসিবি আরও জানিয়েছে, চলমান এনসিএলের চতুর্থ দিনের খেলা শুরুর আগে হাসান আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হবে।

এদিকে, উল্লেখ্য, এই আসরের প্রথম দিনেই বরিশালের ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। তবে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়নি এবং তিনি এখন সুস্থ আছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo