1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

যুবদল প্রস্তুত আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের জয় নিশ্চিত করতে

  • আপডেটের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে যুবদল এখন প্রস্তুত। সকল ষড়যন্ত্রকে থেমে দিয়ে বিএনপি’র জনপ্রিয় প্রার্থীকে জয়যুক্ত করতে যুবদল নেতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করে চলেছেন। এ লক্ষ্যে খুলনায় উপজেলা ভিত্তিক যুব সমাবেশের কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

তিনি আরও জানান, খুলনার নয়টি উপজেলায় পর্যায়ক্রমে যুব সমাবেশ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রোববার তেরখাদা উপজেলায় প্রথম এই যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল ৩টায় সমাবেশের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। মূল ভাষণ দেবেন কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তেরখাদা ও আশপাশের উপজেলার বিভিন্ন শ্রেণির মানুষ এই সমাবেশে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের বিভিন্ন নেতাকর্মী, যেমন— সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ হেল কাফি সখা, গোলাম মোস্তফা তুহিন, মোল্লা আয়ুব হোসেন, রুবেল মীর, মাশকুর হাসান ফ্রান্স, অহেদুজ্জামান সোহাগ, তানভীর আহম্মেদ সুমন, আলমগীর হোসেন লালন, এস এম জাহিদুর রহমান শোভন, মোমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, জিহাদুল হক জিহাদ, তৌহিদুর রহমান শান্ত, রাসেল আহমেদ নাসিম, সেলিম চৌধুরী, মাহমুদুল হাসান মিঠু, বশির আহমেদ শাহিন, মোস্তাফিজুর রহমান আজিবর, সোহেল রানা তুহিন, এড. মুক্তা, আছাদুজ্জামান সুমন, শাওন ইবনে আকবার, সিরাজুল ইসলাম পরাগ, মাসুদ রানা, রাসেল শেখ, বদরুজ্জামান শেখ বাবু, মোল্লা মাহবুব আলম, মফিজুল ইসলাম, মোক্তাদির বিল্লাহ, শেখ ফারুক, পাপ্পু মীর, তরিকুল ইসলাম রিপন, হাফিজুর রহমান বাবু ও নজরুল ইসলাম আকনসহ আরও অনেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo