1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, আহত ২৫

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া নামে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ সময় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন, তাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলোকবালির সংরক্ষিত এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বিশেষ করে ৫ আগস্টের পর এলাকায় ব্যাপক অশান্তির সৃষ্টি হয়। তখন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এলাকাটি ত্যাগ করেন।

এর এক বছর পর, বৃহস্পতিবার সকালে পুনরায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা গ্রামে প্রবেশের চেষ্টা করলে বিএনপি সমর্থকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় অতর্কিত গুলিবর্ষণ শুরু হয়, যার ফলে একটি প্রাণ হারান। হতাহতদের দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ঘটনাস্থলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তৎপরতা চলছে। বিকেলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে ওই পুলিশ কর্মকর্তা আশ্বাস দিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo