1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন

জনপ্রিয় টিকটকার মার্কিন তারকার মৃত্যু

  • আপডেটের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

মার্কিন জনপ্রিয় টিকটকার মালিক টেইলর একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নর্থ ক্যারোলিনা শহরের কনকর্ড পৌর কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ২৮ বছর।

কনকর্ড পুলিশ বিভাগ দেশের গণমাধ্যমে জানিয়েছে, ২০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে ল্যাপিস লেন এনডাব্লিউ-তে এক দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এসে দেখতে পায়, চালিত গাড়িটি উল্টে রাস্তার পাশে প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ে রয়েছে।

অন্য একটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই গাড়িতে শুধুমাত্র মালিক টেইলরই ছিলেন। দেশটির ফরেনসিক বিভাগের পাশাপাশি কনকর্ড পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ নিশ্চিত করেছে, তিনি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন না। পুলিশ বিশ্বাস করে, অতিরিক্ত মদ্যপানের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

মালিকের মৃত্যুতে তাঁর দল সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে লিখেছে, ‘যাঁরা তাঁকে জানতেন, তাঁরা জানেন তিনি আশেপাশের সবাইকে হাসি ও আনন্দে ভরিয়ে রাখতেন। তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্রের মতো।’

শোক বার্তায় আরও বলা হয়, ‘তুমি আমাদের সঙ্গে খুব অল্প সময় ছিলেন। তোমাকে আমরা সব সময় মনে রাখব। তোমার আত্মা আমাদের অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি।’

তাঁর মৃত্যুতে তাঁর পরিবার পাশে থাকায় সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাঁদের পরিবারের পক্ষ থেকে সবার প্রার্থনায় থাকার আহ্বান জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo