1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন

ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি আবিদুল ও জিএস তানভীর

  • আপডেটের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের নির্বাচনী প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবিদুল ইসলাম খান, জিএস পদে মনোনয়ন পেয়েছেন শেখ তানভীর বারী হামিম এবং এজিএস পদে আছেন তানভীর আল হাদী মায়েদ।

বুধবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাশে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটি এ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে তারা জানায়, আন্দোলন চলাকালীন ১৫ জুলাই ঢাবিতে আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্যানেলের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে তারা প্রার্থী দিচ্ছে না।

অন্যদিকে, বিভিন্ন সম্পাদকীয় পদে মনোনয়ন পেয়েছেনঃ
– মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক : আরিফুল ইসলাম
– বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক : এহসানুল ইসলাম
– কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক : চেমন ফারিয়া ইসলাম মেঘলা
– আন্তর্জাতিক সম্পাদক : মো. মেহেদী হাসান
– সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক : আবু হায়াত মো. জুলফিকার জিসান
– গবেষণা ও প্রকাশনা সম্পাদক : খালি (সানজিদা আহমেদ তন্বীর সম্মানে)
– ক্রীড়া সম্পাদক : চিম চিম্যা চাকমা
– ছাত্র পরিবহন সম্পাদক : মো. সাইফ উল্লাহ (সাইফ)
– সমাজসেবা সম্পাদক : সৈয়দ ইমাম হাসান অনিক
– ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক : মো. আরকানুল ইসলাম রূপক
– স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক : আনোয়ার হোসাইন
– মানবাধিকার ও আইন সম্পাদক : মো. মেহেদী হাসান মুন্না

সদস্য পদে নির্বাচিত হবেন : মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।

সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির শিক্ষকদের ও আওয়ামী দোসর ছাত্রলীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo