1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

টাইগারদের বোলিং তোপে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

  • আপডেটের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

জ্যামাইকা টেস্টে প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ১ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের প্রথম সেশনে ঝলক দেখিয়েছে বাংলাদেশের বোলাররা। ৪ উইকেট তুলে নিয়ে নিয়েছে নাহিদ রানা- তাসকিন আহমেদরা।

ক্রেইগ ব্রাফেট ৩৩ ও কাসি কার্টি ১৯ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামেন। দিনের শুরুতেই ব্রাফেটকে আউট করেন নাহিদ রানা। দলীয় ৮৫ রানে ১২৯ বলে ৩৯ রান করে ফিরে যান ব্রাফেট।

এরপর ৯৪ থেকে ১১৪ রানের মধ্যে আরো ৪ উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের বিপর্যয়ে ফেলে দেন টাইগার বোলাররা। কাভেম হজ ৩, অলিক আথানেজ ২, জাস্টিন গ্রেভস ২ ও জশুয়া ডি সিলভা ৫ রান করে সাজঘরে ফিরে যান। ৫৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করেছে ক্যারিবিয়ানরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo