1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

চমক রেখে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

  • আপডেটের সময় : রবিবার, ৪ জুন, ২০২৩

চলতি মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। একমাত্র টেস্ট জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ শাহাদাৎ হোসেন দিপু ও মুশফিক হাসান। 

ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না টাইগারদের নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। এছাড়া দলে ফিরেছেন ব্যাটার জাকির হাসান ও পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে আয়ারল‌্যান্ডের বিপক্ষে টেস্টে খেলতে পারেননি এই দুই ক্রিকেটার।

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচের সিরিজে খেলেছেন দুই নতুন মুখ ব্যাটার শাহাদাৎ হোসেন দিপু ও পেসার মুশফিক হাসান। সেই সিরিজে পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই দুই তরুণ ক্রিকেটার।

বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, শাহাদাৎ হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, জাকির হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুশফিক হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ,  এবাদত হোসেন, খালেদ আহমেদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo