1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

আশা জাগিয়ে ফিরলেন হৃদয়

  • আপডেটের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
BECKENHAM, ENGLAND - AUGUST 05: Md Towhid Hridoy of Bangladesh U19 bats during the Tri-Series match between England U19 and Bangladesh U19 at The County Ground on August 05, 2019 in Beckenham, England. (Photo by James Chance/Getty Images)

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ১১৮ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ইংল্যান্ড পেসারদের বোলিং তোপে শুরুতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। এরপর হৃদয়কে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন শান্ত। তবে ৫৬ রানে সাজঘরে ফিরে যান হৃদয়। শেষ খবর পর্যন্ত ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।   

১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে চার মারেন রনি তালুকদার। প্রথম ওভার থেকে ৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন ক্রিস ওকস। ওভারের তৃতীয় বলে চার মারেন লিটন দাস। এই ওভার থেকে ৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

ইনিংসের তৃতীয় ওভারে ফের বোলিংয়ে আসেন স্যাম কুরান। ওভারের তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে সল্টের হাতে ধরা পড়েন লিটন। দলীয় ১৬ রানে ৯ বলে ৯ রান করে সাঝঘরে ফিরে যান লিটন। লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। এই ওভার থেকে মাত্র ২ রান সংগ্রহ করে বাংলাদেশ।

ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন জোফরা আর্চার। এই ওভার থেকে চার রান পায় বাংলাদেশ। এরপর ইনিংসের পঞ্চম ওভারে আবারো বোলিংয়ে আসেন কুরান। এই ওভার থেকে ৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

এরপর হৃদয়কে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন শান্ত। শান্ত দেখেশুনে খেললেও কিছুটা দ্রুত গতিতে রান তুলতে থাকেন হৃদয়। তবে দলীয় ৫৬ রানে ১৮ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে যান তৌহিদ হৃদয়। এরপর ক্রিজে আসেন মেহেদী মিরাজ। শেষ খবর পর্যন্ত ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে — রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য ৪৮ বলে ৫৩ রান প্রয়োজন বাংলাদেশেের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo