1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে মাঠে নামছে বরিশাল

  • আপডেটের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে রোববার (১২ ফেব্রুয়ারি) রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল। শেষ দুই ম্যাচে হারের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের ধারায় ফিরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে বেলা ১টা ৩০ মিনিটে রংপুরের মুখোমুখি হবে বরিশাল।

এলিমিনেটর ম্যাচে বিজয়ী দলের ফাইনালের খেলার আশা বেঁচে থাকবে। প্রথম কোয়ালিফায়ারের হেরে যাওয়া দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটরের বিজয়ী দল। প্রথম কোয়ালিফায়ারে লড়বে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পক্ষান্তরে এলিমিনেটরে হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নিবে। এজন্য জয় ছাড়া বিকল্প কোন পথ নেই বরিশাল ও রংপুরের। হারকে সঙ্গী করেই এলিমিনেটরে খেলবে এই দু’দল। রংপুর শেষ ম্যাচে হারলেও প্লে-অফ নিশ্চিত করার পর শেষ দুই ম্যাচেই হারে বরিশাল। নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে এলিমিনেটর পর্ব থেকে ছিটকে পড়ে রংপুর। অথচ কুমিল্লার কাছে হারের আগে টানা ছয় ম্যাচে জয় পায় রংপুর।

গ্রুপ পর্বে ধারাবাহিক পারফরমেন্স ছিল সাকিব আল হাসানের ফরচুন বরিশালের। টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে থাকার অন্যতম দাবীদার ছিলো তারা। কিন্তু শেষ পর্বে এসে খেই হারিয়ে ফেলে বরিশাল। মূলত সাকিবের অফ-ফর্ম ভুগিয়েছে দলকে। পাকিস্তানি ইফতিখার আহমেদ বিপিএল ছাড়ার পর বরিশালের ব্যাটিং লাইন আপ দুর্বল হয়ে পড়ে। দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে দলের বেশ কয়েকটি ম্যাচ জয়ে বড় অবদান রাখেন তিনি। ব্যাটিংকে শক্তিশালী করতে শ্রীলঙ্কার হার্ড-হিটার ভানুকা রাজাপাকসেকে দলে নিয়েছে বরিশাল। এ ছাড়াও ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়াসকে অন্তর্ভুক্ত করেছে বরিশাল। গত ম্যাচে খুলনা টাইগার্সের কাছে দল হারলেও অলরাউন্ড পারফরমেন্স প্রদর্শন করেছেন প্রিটোরিয়াস।

অন্য দিকে শুরুটা ভালো না হলেও, পরের দিকে নিজেদের সেরা রূপে ফিরে রংপুর। গ্রুপ পর্বে বরিশালের কাছে দু’বারই হেরেছে রংপুর। প্রথম দেখায় ৬ উইকেটে ও পরেরটিতে ৬৭ রানে ম্যাচ হারে রংপুর। জয়ের ধারায় ফেরার আগেই বরিশালের কাছে দু’টি ম্যাচ হেরেছিলো তারা। জয়ের ধারায় থাকা অবস্থায় টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে রংপুর। দলের শক্তি বাড়াতে শ্রীলঙ্কার দাসুন শানাকাকে দলে নিয়েছে রংপুর। পাশাপাশি ইনফর্ম সিকান্দার রাজাকে দলে ভেড়ানোর চেষ্টা করেছে তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo