1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ

শোয়েব মালিক না থাকায় আফ্রিদির অসন্তোষ

  • আপডেটের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের পাকিস্তান স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের। দলে তার জায়াগা না হওয়ায় অসন্তোষ প্রকাশ করলেন দেশটির সাবেক কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। শোয়েব মালিক দলে থাকলে অধিনায়ক বাবর আজম মাঠে সহায়তা পেতেন বলে মন্তব্য করেছেন তিনি।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে আফ্রিদি বলেন, ‘তিনি (শোয়েব মালিক) বিশ্বজুড়ে ক্রিকেট খেলছে এবং সব জায়গায় ভালো করেছেন। তিনি প্রতিটা ফ্র্যাঞ্চাইজির কাছে শীর্ষ পছন্দের একজন। তিনি এখনও ফিট। মালিক যদি দলে থাকতো, তাহলে বাবর অনেক সহায়তা পেত। এমনকি বেঞ্চে থাকলেও দলের উপকার হতো। দলে তাকে না রাখতে চাইলে নির্বাচকদের পরিকল্পনাটা তাকে জানানো প্রয়োজন ছিল’।

এশিয়া কাপের ফাইনালে হারের পর শোয়েব মালিক টুইটারে লিখেছিলেন, ‘আমরা কবে বন্ধুত্ব, পছন্দ-অপছন্দের সংস্কৃতি থেকে বের হতে পারবো?’

শোয়েবের এমন টুইট সম্পর্কে আফ্রিদি বলেন, ‘আমি মনে করি এই ধরনের টুইট করা উচিত হয়নি। দল ঘোষণা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হতো। আমি মনে করি সে দলে থাকার মতো যোগ্যতা রাখে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo