1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে পাঠানো হল আসছে ৭২ ঘণ্টায় সারাদেশে বজ্রবৃষ্টি: কিছু এলাকায় ভারী-অতিভারি বর্ষণের শঙ্কা

বন্ধ হচ্ছে ফেসবুক গেমিংয়ের মোবাইল অ্যাপ

  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

চালু হওয়ার মাত্র দুই বছর পরেই বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক গেমিংয়ের অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি বার্তার মাধ্যমে ব্যবহারকারীদের জানানো হয়, আগামী ২৮ অক্টোবরের পর থেকে এই পরিসেবাটি বন্ধ করে দেওয়া হবে।

ভার্জ জানায়, ফেসবুক ২০১৮ সালে টুইচ, ইউটিউব এবং সেই সময়ের মিক্সারের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য সহযোগী অ্যাপ বাজারে ছাড়ে। এরপর ২০২০ সালে এর মোবাইল সংস্করণ আনে। ফেসবুক গেমিং একটি ক্রিয়েটর প্রোগ্রাম যোগ করে। তার সঙ্গে কো-স্ট্রিম চালানোর জন্য সেই প্ল্যাটফর্মে কিছু অতিরিক্ত ফিচারও যোগ করে।

তবে মোবাইল সংস্করণ বন্ধ হলেও অনলাইনে এটি থাকবে বলে জানায় সংবাদ মাধ্যমটি। এদিকে ব্যবহারকারী বিভ্রান্ত হতে পারে এমন কারণ দেখিয়ে ইউটিউব ২০১৯ সালে তার গেমিং অ্যাপটি বন্ধ করে দেয়। আর ফেসবুক কী কারণে তার গেমিং অ্যাপটি বন্ধ করে দিচ্ছে সে সম্পর্কে এখনও কোনও মন্তব্য করেনি। যদিও ফেসবুক এই প্ল্যাটফর্মে এবং স্ট্রিমারদের পেছনে যথেষ্ট বিনিয়োগ করেছিল।

ফেসবুক গেমিংটি মহামারির সময় যথেষ্ট জনপ্রিয়তা পায়। সম্প্রতি এর ব্যবহার কমতে থাকে। স্ট্রিমল্যাবের দেওয়া উপাত্ত থেকে দেখা যায়, ফেসবুক গেমিং, টুইচ এবং ইউটিউবের ব্যবহার ঘণ্টা হিসেবে ৮.৪ শতাংশ কমে এসেছে এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo