1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

লন্ডনে ঘুরতে গিয়ে নিষিদ্ধ ২ বাংলাদেশি খেলোয়াড়

  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

‘অদ্ভুত’ কারণে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের দুই নারী টেবিল টেনিস খেলোয়াড় সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ।

সম্প্রতি হয়ে যাওয়া বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দ্বৈত বিভাগে অংশ না নিয়ে বেড়াতে যাওয়ার অপরাধে তাদের আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন।

খেলা রেখে লন্ডনে ঘুরতে গিয়েছিলেন এ দুই টিটি খেলোয়াড়।

ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ দুই নারী টিটি খেলোয়াড়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, কমনওয়েলথ গেমসে গত ৫ আগস্ট টেবিল টেনিসে ডাবলস ইভেন্টে খেলার কথা ছিল বাংলাদেশের দুই খেলোয়াড় সোনম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌর। কিন্তু ইভেন্টের দিন দুজনেই উধাও হয়ে যান। বার্মিংহ্যাম ছেড়ে তারা লন্ডনে ঘুরতে গিয়েছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাউকে না জানিয়ে তাদের এই ঘুরতে যাওয়াটা মোটেও মেনে নিতে পারেনি বাংলাদেশের টেবিল টেনিস ফেডারেশন। ওই দুই খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে ফেডারেশন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo