1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

আগামীকাল দেশে ফিরছে টাইগাররা

  • আপডেটের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

ব্যর্থ এশিয়া কাপ মিশন শেষ করে আজ রাতেই দেশে ফেরার বিমান ধরবে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের মাটিতে পৌঁছাবে আগামীকাল (শনিবার)। আফগানিস্তান আর শ্রীলঙ্কার সঙ্গে হেরে গ্রুপ পর্ব থেকেই এবার এশিয়া কাপ যাত্রা শেষ হয়েছে টিম বাংলাদেশের। নিজেদের গ্রুপের দুই প্রতিপক্ষ বাদে অন্য গ্রুপ থেকে ভারত সহ পাকিস্তান বা হংকং যখন সুপার ফোরের প্রস্তুতি নিতে ব্যস্ত, টাইগারদের ব্যস্ততা থাকবে তখন দেশে ফেরার বিমান ধরতে।

শনিবার (৩ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করার কথা রয়েছে সাকিব-মুশফিকদের। ক্রিকেটাররা দেশে ফিরে আপাতত কয়েকদিনের ছুটি কাটাবেন। এদিকে ক্রিকেটারদের পাশাপাশি ছুটিতে যাচ্ছেন দলের কোচিং স্টাফের সদস্যরা।

এদিকে ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স এশিয়া কাপের পরই ফিরছেন নিজ দেশ অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আপাতত দিন দশেকের ছুটি পার করে দলের সঙ্গে থাকবেন সদ্য নিয়োগ পাওয়া টেকনিক্যাল কন্সালটেন্ট শ্রীধরণ শ্রীরাম। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ আর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। সেখানে শ্রীরামই পরখ করতে দেখবেন সকলকে, তাকে সাহায্য করার জন্য স্থানীয় কোচরাও থাকবেন। এশিয়া কাপের দলের বাইরে থাকা ক্রিকেটারদেরও পর্যবেক্ষণ করা হবে শ্রীরামের অধীনে।

শ্রীরামের অধীনে শুরু হতে যাওয়া ক্যাম্পে অবশ্য অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়া যাবে না বলেও জানান জালাল ইউনুস। এই সময়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) খেলাতেই ব্যস্ত থাকবেন সাকিব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo