1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা ভারতের

  • আপডেটের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২২ এর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ০৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা করলো ভারত। রবিবার (২৮ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় রোহিত শর্মা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে বাবর আজমের পাকিস্তান। 

জবাবে ব্যাট করতে নেমে ০২ বল বাকি থাকতে নিদৃষ্ট লক্ষ্যে পৌঁছে যায় কোহলিরা। দলের হয়ে ২৯ বলে সর্বচ্চো ৩৫ রান করেন রাবিন্দ্র জাদেজা। অন্যদিকে ১৭ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত। অভিষিক্ত নাসিম শাহর করা দ্বিতীয় বলে বোল্ড হন লোকেশ রাহুল। কাট করতে গিয়ে বল উইকেটে টেনে আনেন রাহুল (১ বলে ০)। এরপর বিরাট কোহলি, রোহিত শর্মা বেশ কয়েকবার পরাস্ত হলেও ভাগ্যগুণে আউট হওয়া থেকে বেঁচে যান দুজনই। তবে সে ধারাবাহিকতা বেশিক্ষন ধরে রাখতে পারেননি তারা। মোহাম্মদ নেওয়াজের বলে ধরাশায়ী হোন দুজনই। আউট হওয়ার আগে ১৮ বলে ১২ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে ৩৪ বলে ৩৫ রান করে সাজ ঘরে ফেরেন ভিরাট কোহলি। তার আউটের পর মাঠে নামেন সূর্যকুমার যাদব। ১৮ বলে ১৮ রান করে নাসিম শাহর বলে আউট হন তিনি। সূর্যকুমারের আগে ব্যাট করতে নামা জাদেজার করা ২৯ বলে ৩৫ রান ও হার্দীক পান্ডিয়ার করা ১৭ বলে ৩৩ রানের উপর ভর করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

পাকিস্তানের পক্ষে ৩৩ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ নেওয়াজ। ২৭ রানে ২ উইকেট নেন নাসিম শাহ।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ভুবনেশ্বরের তোপ টের পায় পাকিস্তানি দুই ওপেনার। ওই ওভারে মোহাম্মদ রিজওয়ানকে দেখতে হয় দুবার রিভিউ। ভুবনেশ্বরের করা তৃতীয় ওভারের চতুর্থ বলে বাবর আজম বিদায় নেন ১০ (৯) রান করে। ফখর জামানকে বিদায় করেন আভেষ খান। ইফতিখার আহমেদকে ২ রানে ফেরান হার্দিক পান্ডিয়া। একপাশ আগলে রাখা মোহাম্মদ রিজওয়ান ৪৩ (৪২) রানে বিদায় করেন পান্ডিয়া। এরপর পাকিস্তানের ব্যাটাররা পেরে উঠতে পারেনি ভারতীয় বোলারদের সামনে। শেষ দিকে শাহনেওয়াজ দাহানির ৬ বলে ১৬ এবং হারিস রউফের ৭ বলে ১৩ রানে লড়াইয়ের পুঁজি পায়।

ভারতের পক্ষে ২৬ রানে ৪ উইকেট নেন ভুবনেশ্বর। ৩ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ২টি উইকেট নেন অর্শদিপ সিং ও ১ উইকেট নেন আভেষ খান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo