1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

কমনওয়েলথ গেমসে ভারত চতুর্থ, ঢাকার পদক নেই

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

শেষ হলো কমনওয়েলথ গেমস। পদক তালিকায় ভারত চার নম্বরে, পাকিস্তান ১৮তম স্থানে। বাংলাদেশ কোনো পদক পায়নি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জার্মানি সংবাদ মাধ্যম ডয়চে ভেলে।

২০১৮ সালে পদক-তালিকায় তিন নম্বরে ছিল ভারত। সেবার ভারত শুটিং থেকে মোট ১৬টি পদক পেয়েছিল। কিন্তু এবার গেমসে শুটিং ছিল না। তাও ভারত ২২টি সোনা, ১৬টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ পেয়ে চতুর্থ স্থানে আছে। প্রথম তিনটি দেশ হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ক্যানাডা।

শেষ দিনে চারটি সোনা জেতে ভারত। তিনটি সোনা এসেছে ব্যাডমিন্টন ও একটি টেবিল টেনিস থেকে। ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু সোনা পেয়েছেন। ভারত এবার লন বোল, মেয়েদের ক্রিকেট, মেয়েদের হকি ও জুডোয় পদক পেয়েছে।

এর আগে তারা কমনওয়েলথ গেমসে এই বিভাগগুলি থেকে পদক জেতেনি। অলিম্পিকে সোনাজয়ী নীরজ কুমার চোটের জন্য কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি। জ্যাভলিন থ্রোতে পাকিস্তানের ক্রীড়াবিদ সোনা জিতেছেন। ভারত রীতিমতো ভালো ফল করেছে ভারোত্তোলোন থেকে। প্রথম বাঙালি হিসাবে অচিন্ত্য শিউলি ভারোত্তোলনে সোনা জিতেছেন।

বাংলাদেশের ফল বাংলাদেশ এই কমনওয়েলথ গেমসে কোনো পদক পায়নি।

তবে বাংলাদেশের টেবিল টেনিস দল আশা জাগিয়েছিল। কিন্তু সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারা ভারতের কাছে হেরে যায়। ভারোত্তোলনে ৫৫ কিলোগ্রামের গ্রুপে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে বাংলাদেশের আশিকুর ২১১ কিলোগ্রাম তুলে পঞ্চম হয়েছেন। ভারোত্তোলনে ৬৪ কিলোগ্রাম ওজন বিভাগে মাবিয়া অষ্টম স্থান পেয়েছেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo