1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে

সব ধরনের ক্রিকেট থেকে ১০ মাস নিষিদ্ধ শহিদুল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পেসার শহিদুল ইসলাম। এরপর দলের সঙ্গে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরে গেলেও কোনো ম্যাচ খেলতে পারেননি। হয়তো সুযোগের অপেক্ষা করছিলেন। কিন্তু এর মধ্যেই শুনলেন দুঃসংবাদ। তাকে ১০ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, গত মার্চে শহিদুল থেকে নমুনা নেওয়া হয়। পরীক্ষার পর এতে নিষিদ্ধঘোষিত দ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে। শহিদুল নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। তবে ইচ্ছেকৃতভাবে নেননি। অন্য একটি চিকিৎসার জন্য ওষুধটি ব্যবহার করেন।

দোষ স্বীকার করায় গত মে মাস থেকেই অন্তবর্তীকালিন নিষেধাজ্ঞা চলছে এই পেসারের। ফলে তার নিষেধাজ্ঞা শেষ হবে আগামী বছরের ২৭ মার্চ। অর্থাৎ ২৮ মার্চ থেকে আবারও ক্রিকেটে ফিরতে পারবেন শহিদুল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo