1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

পুঁজিবাজার: শেষ কার্যদিবসে সূচকের উত্থান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় পুঁজিবাজারে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১.২২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪২৫.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া শরিয়াহ সূচক ১৩.৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০৩.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ২৬.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩২৭.৯৪ পয়েন্টে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত আছে ৪৮টির।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৭৮.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৩৪.২৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ১৩১.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯০৪.৩০ পয়েন্টে এবং সিএসআই সূচক ৯.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৭.৮৮ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৯৫টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo