1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের হার

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২

ঢাকা টেস্টের চতুর্থ দিনেই হারের শঙ্কা মাথাচাড়া দিয়েছিল। তবে সাকিব আল হাসান বলেছেন, হারের আগে হার মানার মানসিকতা নেই তাদের দলের। ইনিংস হারের শঙ্কা নিয়ে আজ শুক্রবার পঞ্চম ও শেষ দিনে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে ইনিংস হার এড়িয়ে উল্টো লিড নিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দেয় স্বাগতিকরা। সেসব কাজে আসেনি। ১০ উইকেটে হারতে হয়েছে শ্রীলঙ্কার কাছে।

প্রথম ইনিংসে ৩৬৫ রানে গুঁটিয়ে যায় বাংলাদেশ দল। পরে লঙ্কানদের প্রথম ইনিংস থামায় ৫০৬ রানে। এতে ১৪১ রানের লিড পায় তারা। প্রথম ইনিংসের মতো হতাশজনক শুরু বাংলাদেশি ব্যাটারদের। খাদের কিনারা থেকে ষষ্ঠ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও তা আলোর মুখে দেখেনি। বাংলাদেশের ইনিংস থামে ১৬৯ রানে। এতে ২৯ রানের লক্ষ্য টপকাতে নেমে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে শ্রীলঙ্কা।

 

দেড় সেশনের বেশি সময় হাতে রেখে পাওয়া এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিল লঙ্কানরা। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচ ড্রয়ে শেষ হয়। হোম অব অব ক্রিকেট খ্যাত মিরপুরে ২৩ ম্যাচে বাংলাদেশ দলের ১৪তম হার এটি। সব মিলিয়ে ঘরের মাঠে এটি ৬৯ টেস্টে ৪৫তম পরাজয়। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে পরিসংখ্যান একেবারেই সুখকর টাইগারদের। ১০ ম্যাচে কোনো জয় নেই, এনিয়ে হার ৭ ম্যাচে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo