1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

১৫ মে থেকে কাস্টমস সেবায় হটলাইন চালু

  • আপডেটের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম-সংক্রান্ত সেবা প্রদানে এবার হটলাইন নম্বর চালু করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন হটলাইন নম্বরটি হলো—১৬১৩৪। আগামী ১৫ মে থেকে ঐ নম্বরে ফোন দিয়ে কাস্টমস-সংক্রান্ত যে কোনো সেবা পাওয়া যাবে। এ কার্যক্রম প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকবে। তবে এ সেবা পেতে নিয়মিত কল চার্জ প্রযোজ্য হবে।

গতকাল এনবিআর সূত্রে জানা গেছে, হটলাইনের মাধ্যমে কাস্টমস-সংক্রান্ত সেবা, সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য ও পরামর্শসহ দেশে বিদ্যমান কাস্টমস-সংক্রান্ত আইন ও বিধিবিধান সম্পর্কে জানতে পারবেন সেবাগ্রহীতারা। আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজীকরণ ও ঝুঁকি কমিয়ে দ্রুততম সময়ের মধ্যে রাজস্ব আহরণের লক্ষ্যে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম ব্যবহার করা হয়। এনবিআরের অধিভুক্ত ছয়টি কাস্টম হাউজ, ২৬টি কাস্টমস স্টেশন, ২০টি অফ-ডক ও ইপিজেডগুলোতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড চালু রয়েছে।

কাস্টমস অফিসগুলোর কর্মকর্তারা, বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ বিমান, শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ এজেন্ট, ফ্রেইট ফরওয়ার্ডার্স, ফিডার অপারেটর ও সব কমার্শিয়াল ব্যাংকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ সিস্টেম ব্যবহার করছে। সে কারণে আমদানি-রপ্তানি প্রক্রিয়াসহ কাস্টমস-সংক্রান্ত সব বিষয়ে দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবার লক্ষ্যে এ হটলাইন নম্বর চালু করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo