1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমলো

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) শেয়ারবাজারে সূচকের বড় পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। সূচকের পতন হলেও আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। তবে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর পতন হয়েছে।

বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০৯ পয়েন্ট পতনের পর ৬ হাজার ৮৩৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫১৪ পয়েন্টে। ডিএসইএস শরীয়াহ সূচক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৪৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে ৩৭৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৩২৬টির এবং অপরিবর্তিত আছে ২১টির। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫০ কোটি ২৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮৭ কোটি ৮৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৯৯৯ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৯৯১ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৪৭৩ পয়েন্টে এবং সিএসআই সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৮ পয়েন্টে। সিএসইতে ৩০৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ২৫৪টির এবং অপরিবর্তিত আছে ১৯টির।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo