1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

বাংলাদেশ সফরে আসা আফগান দলের ৮ সদস্য করোনা পজিটিভ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ সফরে আসা আফগান খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ মিলে প্রায় ৮ জন করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। এর মধ্যে আছেন দলের ভারতীয় ফিজিও প্রশান্ত পঞ্চাদাও।

বিসিবি সূত্রে জানা যায়, করোনা আক্রান্তদের প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে। শনিবার ঢাকা পৌঁছানোর পর রবিবার ২৩ সদস্যের বহর সিলেটে পৌঁছায়। সেদিনই করোনা পরীক্ষা করা হয় এবং সোমবার জানা যায়।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। তার আগে সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করছে সফরকারী দল। যদিও কোচিং স্টাফের সব সদস্য এখনও দলের সাথে যোগ দেননি।

বাংলাদেশের মাটিতে আফগানরা খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি-টোয়েন্টি। ৩ ও ৫ মার্চ দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo