1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

টেনিস কোর্টকে বিদায় বলে দিচ্ছেন সানিয়া মির্জা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

ভারতীয় ক্রীড়াজগতের অন্যতম বড় নাম টেনিস তারকা সানিয়া মির্জা। বয়স ৩৫ হলেও এখনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টগুলো খেলে যাচ্ছেন নিয়মিত। তবে চলতি ২০২২ মৌসুম শেষে আর টেনিস কোর্টে দেখা যাবে না এই কিংবদন্তিকে। অবসরের ঘোষণা দিয়েছেন সানিয়া।

এই মুহূর্তে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে অবস্থান করছেন সানিয়া মির্জা। এরই মধ্যে মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছেন। তবে বুধবার (১৯ জানুয়ারি) মেয়েদের ডাবলসে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। এর পরই অবসর নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান এই টেনিস তারকা।

সানিয়া মির্জা বলেন, ‌‘আমি সিদ্ধান্ত নিয়েছি, এটাই আমার ক্যারিয়ারের শেষ মৌসুম হবে। সপ্তাহের পর সপ্তাহ ভেবে এ সিদ্ধান্ত নিয়েছি। তবে মৌসুম শেষ করতে পারবো কি না, তাও নিশ্চিত নই। তবে আমি চাই।’

২০০২ সালের এশিয়ান গেমসে মাত্র ১৫ বছর বয়সেই প্রথমবার সিনিয়র শিরোপা জিতেন সানিয়া মির্জা। ২০০৫ সালে প্রথম ভারতীয় নারী হিসেবে জয় করেন ডব্লিউটিএ একক শিরোপা। কিন্তু ইনজুরির কারণে সিঙ্গেলসে আর ক্যারিয়ার আগাতে পারেননি। স্থায়ী হন ডাবলসে। ২০১৫ সালে সুইস তারকা মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি গড়ে জয় করেন উইম্বলডন টাইটেল। এরপর ইউএস ও অস্ট্রেলিয়ান ওপেনও জিতেন। এছাড়া মিক্সড ডাবলসে মহেশ ভূপতির সঙ্গে মিলে দুটি গ্র্যান্ড স্লাম শিরোপা জয় করেন। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও ২০১২ সালে ফরাসি ওপেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo