1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
জুনের মধ্যেই মাঠ থেকে সব সেনা প্রত্যাহার, ব্যারাকেই ফিরবে সদস্যরা নাসির-তামিমা মামলার রায় ঘোষণা ১০ জুন সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা

১৫ বছর পর তাদের ছাড়া টেস্ট খেলছে বাংলাদেশ

  • আপডেটের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

বাংলাদেশের পাঁচ সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের একসঙ্গে বলা হয় পঞ্চপাণ্ডব। তাদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট দল একাধিক মাইলফলক অতিক্রম করেছে। ক্রিকেটের অগ্রগতিতে এই পঞ্চপাণ্ডবের ভূমিকা অনস্বীকার্য। কালের পরিক্রমায় সেই বৃত্ত এখন ভাঙছে।

রবিবার থেকে শুরু হওয়া ক্রাইস্টচার্চ টেস্টে নেই এই পাঁচ সিনিয়র ক্রিকেটারের কেউ। মাশরাফি তো সেই ২০০৯ সাল থেকে টেস্ট খেলেন না। মাহমুদউল্লাহ রিয়াদ আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসর ঘোষোণা করেছেন।

সাকিব আল হাসান পারিবারিক কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন। তামিম ইকবাল দলের বাইরে ইনজুরির কারণে। পঞ্চপাণ্ডবের একমাত্র সদস্য হিসেবে সফরে ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু তিনিও ম্যাচের আগের দিন কুঁচকির চোটে গেছেন ছিটকে।

বলতে গেলে একদম তরুণ দল নিয়ে পূর্ণশক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নেমেছে টিম টাইগার। অধিনায়ক মুমিনুল ছাড়া সিনিয়র তথা অভিজ্ঞ কোনো ক্রিকেটারই এই দলে নেই। গত ১‌৫ বছরে এমন দৃশ্য দেখা যায়নি দেশের ক্রিকেট ইতিহাসে।

২০০৯ সালের পর থেকে অন্তত চার সিনিয়রকে একসঙ্গে দেখা যেত। এখন সবার ক্যারিয়ারই শেষের পথে। তাই সময় এসেছে তরুণদের সামনে। এভাবেই গড়ে তুলতে হবে আরও একটি প্রজন্ম, ভবিষ্যতের পঞ্চপাণ্ডব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo