1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

ফাইনালের পথে এগিয়ে গেলো ব্রাজিল

  • আপডেটের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

টোকিও অলিম্পিকে মিশরকে ১-০ গোলে হারিয়ে পুরুষ ফুটবলে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। ফলে সোনা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেলো সেলেসাওরা। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ম্যাথিউস কুনহা।

টোকিওর সাইতামা স্টেডিয়ামে শনিবার (৩১ জুলাই) মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচের প্রায় ৬৩ শতাংশ সময় ব্রাজিলের পায়ে বল থাকলেও প্রতিপক্ষের জালে বল ঢুকাতে পারেনি। ম্যাচের ৩৭ মিনিটের সময় একমাত্র গোলটি করেন কুনহা।

পুরো ম্যাচে ব্রাজিল মিশরের জাল লক্ষ্য করে শট নিয়েছে ১১টি। তার মধ্যে ৫টি ছিল অন-টার্গেট শট। অন্যদিকে মিশর মাত্র ৫টি শট নিয়েছে; যার মধ্যে অন টার্গেট ছিল মাত্র ২টি।

এর আগে টোকিও অলিম্পিক থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে যেতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা জিততেই হতো মিশর ও আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলের কাছে হারা আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে মিশরকে হারিয়েছিল। তবুও শেষ আটে যেতে স্পেন অনূর্ধ্ব-২৩ দলকে হারাতেই হতো আলবিসেলেস্তেরা। ১-১ গোলে ড্র করেও বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। তবে লাতিন আমেরিকার আরেক দেশ ব্রাজিল ঠিকই এগিয়ে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo