1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

লড়াই করে হারলেন রোমান সানা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

টোকিও অলিম্পিক স্বপ্ন শেষ রোমান সানার। শেষ ১৬ তে ওঠার লড়াইয়ে মাত্র ১ পয়েন্টর জন্য বিদায় নিলেন। কানাডার ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে টোকিও অলিম্পিকের আর্চারি থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের আর্চার রোমান সানা। দ্বিতীয় রাউন্ডের খেলায় তিনি হেরে যান ৪-৬ ব্যবধানে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে দ্বিতীয় রাউন্ডের খেলায় ক্রিসপিনের মুখোমুখি হন সানা। প্রথম সেটে ২৬-২৫ ব্যবধানে জিতে শুরু করেন খেলা। কিন্তু পরের দুই সেটে হেরে যান ২৫-২৮ ও ২৭-২৯ ব্যবধানে। এরপর চতুর্থ সেটে ২৭-২৬ ব্যবধানে জিতে সমতা আনেন বাংলাদেশের এই আর্চার।

চার সেট শেষে পয়েন্ট ৪-৪ হওয়াতে পঞ্চম ও শেষ সেট রূপ নেয় ফাইনালে। কিন্তু এই সেটে মাত্র ১ পয়েন্টের জন্য হেরে যান রোমান। পঞ্চম সেট শেষ হয় ২৫-২৬ ব্যবধানে। মাত্র ১ পয়েন্টের জন্য কোয়ার্টার ফাইনালে যেতে পারেননি।

কিছুক্ষণ আগেই আর্চারির এলিমিনেশনসের প্রথম রাউন্ডে যুক্তরাজ্যের টম হলকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিলেন। তিনি জয় পান ৭-৩ ব্যবধানে।

এর আগে র‍্যাংকিং রাউন্ডে পুরুষ ইভেন্টে বিশ্বের ৬৪ জন আর্চারের সঙ্গে লড়াই করে সানা ১৭তম স্থানে টিকে ছিলেন। যদিও শুরুর দিকে তিনে ছিলেন শীর্ষ দশে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo