1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন

বাংলাদেশকে বড়সড় টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

৩ ম্যাচ সিরিজের ২য় টি-টোয়েন্টিতে ভালো সংগ্রহ পেয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশকে জয়ের জন্য ১৬৭ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে তারা। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে আফ্রিকার দেশটি। কিছুক্ষণ পর ব্যাট করতে নামবে বাংলাদেশ।

এ ম্যাচে জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। অন্যদিকে সিরিজে টিকে থাকতে ম্যাচটিতে জিততেই হবে স্বাগতিকদেরকে।

ঘরের মাটিতে টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত কোন ম্যাচ জিততে পারেনি জিম্বাবুয়ে। ফলে একটি ম্যাচে জিততে মরিয়া স্বাগতিকরা এদিন শুরু থেকেই বাংলাদেশের বোলারদের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। যদিও ইনিংসের মাত্র ২য় ওভারেই উইকেট হারিয়ে বসে তারা। অফস্পিনার শেখ মেহেদি হাসানের আর্মবলটা বুঝে উঠতে পারেননি মারুমানি। মাত্র ৩ রান করে দলীয় ১৫ রানে বিদায় নেন তিনি।

এরপর চাকাভা, মেয়ার্স কিংবা রায়ান বার্ল ছোট ছোট ঝড় তুলেছেন। তবে সবচেয়ে কার্যকরী ইনিংসটা খেলেছেন ওপেনিংয়ে উঠে আসা ওয়েসলি মাধভেরে। দারুণ ফর্মে থাকা এই ব্যাটসম্যানের উইলো থেকে এসেছে ৭৩ রান। তাকে ফিরিয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম।

শেষদিকে রায়ান বার্লের ১৯ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংসটায় ভর করে ১৬৬ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo