1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মেসি তাকে ‘মানসিকভাবে বিধ্বস্ত’ করেছিলেন!

  • আপডেটের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

ক্যারিয়ারে অসংখ্য বিশ্বমানের ফরোয়ার্ডের মুখোমুখি হয়েছিলেন আলেসান্দ্রো নেস্তা। বিশ্বকাপজয়ী এই ইতালিয়ান ডিফেন্ডার সম্প্রতি স্বীকার করেছেন, আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির মতো এতোটা বিপদে তাকে কেউই ফেলতে পারেন নি।

সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে স্বীকৃত নেস্তা জানান, লিওর মুখোমুখি হওয়ার পর তার কাছে মনে হয়েছে মানসিকভাবে তিনি ধ্বংস হয়ে গেছেন। এমনকি সেবারই অবসরের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন বলে জানান তিনি।

সেসময় ৩৭ বছর বয়সী এই ইতালিয়ান ডিফেন্ডার ছিলেন ক্যারিয়ারের পড়ন্ত বেলায়। অন্যদিকে মেসি তখন উড়ন্ত ফর্মে। সেই মৌসুমে রেকর্ড ৭৩ গোল করেন মেসি। নেস্তা স্বীকার করেন, মেসির মুখোমুখি হওয়ার পরই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি।

ইতালিয়ান একটি গণমাধ্যমকে বিশ্বকাপজয়ী তারকা বলেন, ম্যাচের দশম মিনিটে আমি মেসিকে ফাউল করি এবং নিজেও মাঠে পড়ে যাই। তখনই আমি একজন সত্যিকারের তারকাকে দেখতে পাই। আমি দেখি সে তার হাত বাড়িয়ে দিয়েছে আমার দিকে। আমার মানসিকতা তখন নড়ে যায়।

‘আপনি কি বুঝতে পারছেন? আমি মাঠে পড়ে যাই। চোখ খোলার ২ সেকেন্ডের মধ্যে দেখতে পাই সে দাঁড়িয়ে আছে আর আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে যাতে আমিও উঠে দাঁড়াতে পারি। সে মুহুর্তেই আমার মনে হয়, আমি মানসিকভাবে ধ্বংস হয়ে গেছি’।

২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জেতেন নেস্তা। খেলেছেন বিশ্বের অনেক তারকা ফরোয়ার্ডের বিপক্ষে। কাছ থেকেই দেখেছেন মেসি ও রোনালদোকে।

দীর্ঘদিন ধরে চলা মেসি-রোনালদোর মধ্যে কে শ্রেষ্ঠ, এ নিয়ে প্রশ্ন করা হয় নেস্তাকেও। এ বিষয়ে তিনি বলেন, আমি মেসি ও রোনালদো দু’জনের বিপক্ষেই খেলেছি। মেসি বিস্ময়কর একজন। ওর মতো কাউকে আমি কখনো দেখিনি। কিন্তু অন্যজন প্রতি বছর ৪০টা করে গোল করে। নিজেদের ক্ষেত্রে ওরা দুইজনই সেরা। তবে ব্যক্তিগতভাবে আমি কখনো মেসির বিপক্ষে খেলতে চাইবো না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo