1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন

ব্যাংকারদের যাতায়াত ভাতা প্রদানের নির্দেশ

  • আপডেটের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

লকডাউনে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহন বা যাতায়াত ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপনপত্র জারি করা হয়েছে। দেশে কার্যরত সব তপশিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো ঐ নির্দেশনায় বলা হয়, করোনা সংক্রমণ রোধে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের মধ্যে বিশেষ প্রয়োজনে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সময়সীমা প্রাথমিকভাবে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল নির্ধারণ এবং পরবর্তী সময়ে ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়।

এ অবস্থায় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের স্ব স্ব অফিসে আনা-নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়। তবে লক্ষ্য করা যাচ্ছে যে, সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকালে ব্যাংক সব ক্ষেত্রে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। ব্যাংকে আসা-যাওয়ার জন্য গণপরিবহনের অপ্রতুলতার কারণে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীগণ অধিক ব্যয় ও ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।

নির্দেশনায় আরো বলা হয়, ‘ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত সমস্যা নিরসনে ব্যাংক তার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ব্যাংকের ব্যবস্থাপনায় নিজস্ব পরিবহন সুবিধা নিশ্চিত করবে। কোনো কারণে যাতায়াত সুবিধা নিশ্চিত করতে অসমর্থ বা ব্যর্থ হলে আসা-যাওয়ার জন্য ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃক যৌক্তিক হারে যাতায়াত ভাতা প্রদান করবে। এ সংক্রান্ত ব্যয়ের বিষয়ে পরবর্তী সময়ে স্ব স্ব ব্যাংকের পরিচালক পর্ষদের কার্যোত্তর অনুমোদন গ্রহণ করবে। এ সার্কুলার লেটারের নির্দেশনা ১৪ এপ্রিল হতে সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকালে প্রযোজ্য থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo