1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
জুনের মধ্যেই মাঠ থেকে সব সেনা প্রত্যাহার, ব্যারাকেই ফিরবে সদস্যরা নাসির-তামিমা মামলার রায় ঘোষণা ১০ জুন সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা

পিএসজি ছাড়ার কথা ভাবতেই পারছেন না নেইমার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।

নেইমারের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২ সালে। তবে তারপরও নেইমারের পিএসজি ছাড়াও গুঞ্জন চলছে।

এবার সেই গুঞ্জনের বিরুদ্ধে মুখ খুললেন নেইমার। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ শেষে নেইমার বলেন, ‘পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি বড় কোনো বিষয় নয়। এখানে আমি দারুণ আছি। আগের চেয়ে অনেক ভালো বোধ করছি এখানে। আরও কিছু মৌসুম এখানে থাকতে চাই।’

নেইমারের সঙ্গে ২০২২ সালে চুক্তির মেয়াদ শেষ হবে পিএসজির আরেক বড় তারকা কিলিয়ান এমবাপ্পেরও। বড় দুই তারকাকে ধরে রাখতে বদ্ধ পরিকর ক্লাবের প্রেসিডেন্ট নাসের আল খালাইফি।

খালাইফি বলেন, ‘আমরা চ্যাম্পিয়নস লিগ এবং অন্যান্য সকল ট্রফি জিততে অনেক বিনিয়োগ করেছি। নেইমার ও এমবাপ্পের ক্লাব ছেড়ে যাওয়ার কোনো কারণ নেই।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo