1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

আইপিএল খেলতে গেলেন সাকিব, রাতে দেশে ফিরছেন তামিম

  • আপডেটের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১

আইপিএলের ১৪তম আসরে অংশ নিতে কলকাতা গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার (২৭ মার্চ) সকাল ৯.৪৫ মিনিটে ইউএস বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইটে অনেকটা নীরবেই কলকাতা গেছেন সাকিব।

আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ১১ এপ্রিল। এই ম্যাচে সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদকে মোকাবিলা করবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এর আগে আইপিএল খেলতে সাকিব শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছিলেন। সে সময় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনসহ একাধিক কর্মকর্তা মিডিয়ার কাছে সাকিব টেস্ট খেলতে চায় না জানিয়েছিলেন।

এবারের আইপিএল নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩ কোটি ৭৪ লাখ টাকা।

অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে রাতে দেশে ফিরছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কারণ তিনি আগেই জানিয়েছিলেন, টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার জানিয়েছে, তামিমের সঙ্গে নিউজিল্যান্ড থেকে দেশের বিমান ধরছেন তরুণ পেসার হাসান মাহমুদও।

২১ বছর বয়সী এই পেসার ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডের পর পিঠের চোটে পড়েন। এরপর দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়নি তাকে, খেলেননি পরের ম্যাচগুলোতে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo