1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা মেহেরপুরে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা

লজ্জা এড়াল পাকিস্তান

  • আপডেটের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

নেপিয়ারে মোহাম্মদ রিজওয়ানের ক্যারিয়ারসেরা ইনিংসে ভর করে শেষ ম্যাচে কিউইদের ৪ উইকেটে হারায় পাকিস্তান। তাতে হোয়াইটওয়াশের লজ্জাও এড়ায় শাদাব খানের দল।

টস হেরে আগে ব্যাট করে সফরকারীদের ১৭৪ রানের লক্ষ্য দেয় কিউইরা। জবাবে ৪০ রানে হায়দার আলি ফিরলেও দ্রুতই সেই ধাক্কা কাটিয়ে ওঠেন রিজওয়ান ও ইনফর্ম মোহাম্মদ হাফিজ। তবে ৭২ রানের জুটি ভেঙে হাফিজের (৪১) বিদায়ে কিছুটা নুইয়ে পড়ে পাকিস্তান। রিজওয়ান এক প্রান্ত আগলে রাখায় আর সমস্যা হয়নি। শেষ ওভারে ৫৯ বলে ১০ চার ও ৩ ছয়ে ৮৯ রান করে আউট হন তিনি। ঐ ওভারেই ছক্কা মেরে দুই বল হাতে রেখে জয় নিশ্চিত করেন ইফতিখার আহমেদ।

২৫ রানে ২ উইকেট নিয়ে স্বাগতিকদের সেরা বোলার টিম সাউদি। এর আগে ঝড়ো শুরুর পরও ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে কিউইরা। সেখান থেকে দলকে টেনে তুলেন ডেভন কনওয়ে। ৪৫ বলে ৭ চার ও ১ ছয়ে ৬৩ রান করে দলকে বড় পুঁজি এনে দেন বাঁহাতি ব্যাটসম্যান। পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন ফাহিম আশরাফ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo