1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

‘মুশফিক বড় ভাইয়ের মত, উনি শাসন করতেই পারেন’

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

সতীর্থের সঙ্গে খারাপ আচরণ। শাস্তিও পেলেন মুশফিক। মেজাজ হারিয়ে মারতে উদ্যত হওয়ার পর ক্ষমাও চেয়েছেন এই ক্রিকেটার। তবে যাকে নিয়ে এ ঘটনা সেই বোলার নাসুম আহমেদে জানালেন, বড় ভাই এবং অধিনায়ক হিসেবে মুশফিক শাসন করতেই পারেন।

ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে নাসুম লিখেন, আসসালামু আলাইকুম।

‘আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল ম্যাচের পর থেকে আমাকে আর মুশফিক ভাইকে নিয়ে আপনারা অনেকে যেগুলো লিখছেন এগুলো একদমই কাম্য নয়। টিভি সেটে যা দেখেছেন এগুলো মাঠে হতেই পারে। গতকালকে আমাদের মিস এফোর্টের মাত্রাটা একটু বেশিই ছিল। গতকাল ম্যাচে পার্টিকুলারলি আমি মনে হচ্ছে এফোর্টলেস ছিলাম। মুশফিক ভাই অনেক সিরিয়াস ও ডেডিকেটেড ছিলেন ম্যাচে এবং আমার প্রতি এক্সপেকটেশনটাও বেশি ছিল টিমের।’

‘যাই হোক, মাঠের বিষয় আমরা মাঠেই শেষ করে নেই। আর মুশফিক ভাইয়ের সঙ্গে আমার মাঠের বাইরের বন্ডিংটাও অনেক ভালো। এমনকি এই টুর্নামেন্টে উনি আমাকে ইন্ডিভিজুয়ালি প্রচুর সময় দিয়েছেন কিভাবে ভালো করা যায় এবং দুর্বল দিকগুলা দ্রুত কাটিয়ে উঠা যায় এসব ব্যাপারে। আমাদের মধ্যে কোনো সিরিয়াস কিছু হয়নি। ম্যাচের পর ড্রেসিংরুমে এবং টিম হোটেলে ওনার সঙ্গে অনেকবার কথা হয়েছে। তাছাড়া আমার বড় ভাইয়ের মত। তাই বড় ভাই এবং অধিনায়ক হিসেবে শাসন করতেই পারেন। দয়া করে আমাদের এই ব্যাপারটা নিয়ে আর কিছু লিখবেন না। আজ আমাদের গুরুত্বপূর্ণ খেলা আছে। সবাই দোয়া করবেন। জাজাকাল্লাহ খাইরান।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নাসুমের সঙ্গে খারাপ আচরণ করায় মুশফিকুর রহিমে,র ম্যাচ ফির ২৫ শতাংশ কাটা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo