1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

গ্রাউন্ডসম্যানদের প্রতি বিসিবির নির্দেশনা

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

সেন্টার উইকেটে ব্যাটিং করছিলেন তামিম ইকবাল। উইকেটের সোজা সীমানা দড়ির কাছে কয়েক জন গ্রাউন্ডসম্যান দাঁড়িয়ে ছিলেন। তাদেরকে কিছু নির্দেশনা দিচ্ছিলেন জনৈক ব্যক্তি। পরে তামিম হাঁক তুললে তারা সরে আসেন। এর আগে গতকাল ড্রেসিংরুমের সামনেও জনা বিশেক গ্রাউন্ডসম্যানকে জটলা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তখনো গ্রাউন্ডসম্যানরা মনোযোগী ছাত্র হয়ে শুনছিলেন ঐ ব্যক্তির কথা।

পরে জানা গেছে, ভদ্রলোক মূলত করোনা বিশেষজ্ঞ। গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, গ্রাউন্ডসম্যানদের কয়েকটি নির্দেনা দিয়েছেন তিনি, যা আগামী সপ্তাহ থেকে কঠোরভাবে মেনে চলতে হবে সবাইকে।

গতকাল সূত্র জানায়, ঐ বিশেষজ্ঞ বলেছেন মাঠে প্রবেশের আগে অবশ্যই হাত স্যানিটাইজ করতে হবে। মাস্ক, গ্লাভস ছাড়া মাঠে প্রবেশ করতে পারবেন না গ্রাউন্ডসম্যানরা। গ্রিন জোনের নিয়ম মেনে চলতে হবে। গ্রিন জোনের কার্ড না থাকলে এখানে আসা যাবে না।

স্টেডিয়ামের বাইরে পরিবারের সঙ্গে থাকা গ্রাউন্ডসম্যানদের চলে আসতে হবে। তাদেরকেও এখানে থাকতে হবে। গ্রাউন্ডসম্যানদের জন্য যারা প্রাত্যহিক বাজার করবে, তারা গেটের বাইরেই বাজার দিয়ে চলে যাবে। ভেতরে আসতে পারবে না। সবগুলো নিয়মই চলতি মাসের পুরোটা সময় মেনে চলতে হবে। জাতীয় দল শ্রীলঙ্কা উড়াল দেওয়ার আগ পর্যন্ত এসব নির্দেশনা কঠোরভাবে পালন করতে হবে গ্রাউন্ডসম্যানদের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo