1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

টোকিও অলিম্পিকের নতুন তারিখ ঘোষণা

  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২০

মহামারী করোনা ভাইরাসের কারণে এরই মধ্যে পিছিয়ে দেয়া হয়েছে বিশ্বের বড় বড় ক্রীড়া আসর। ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার আসরও পিছিয়ে দেয়া হয়েছে। এবার সেই একই পথে হাটলো অলিম্পিকও। এক বছর পিছিয়ে ২০২১ সালে হবে এই ক্রীড়া আসর।

প্রাথমিকভাবে বলা হয়েছিলে আগামী বছর জুলাইয়ে বসবে অলিম্পিক। এবার নতুন দিনও ঘোষণা করে দেয়া হলো। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) পক্ষ থেকে জানিয়ে দেয়া হলো, ২০২১ সালের ২৩ জুলাই শুরু হবে অলিম্পিক। চলবে ৮ আগস্ট পর্যন্ত।

চলতি বছর ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত অলিম্পিক হওয়ার কথা ছিল জাপানের রাজধানী টোকিওতে। গেল সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে আইওসির সভাপতি থমাস ব্যাচের সঙ্গে বৈঠক করেন। এরপরই করোনার কারণে একবছর পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত এসেছিল। থমাস ব্যাচ বলেন,

‘আমি আশাবাদি, টোকিও ২০২০ আয়োজক কমিটি, টোকিও মেট্রোপলিটন সরকার, জাপান সরকারের সঙ্গে মিলে আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারবো।’

করোনাভাইরাসের ইস্যু নিয়ে অলিম্পিক কমিটির প্রধান বলেন, ‘মানবজাতি আজ অন্ধকার গলিতে রয়েছে। আশাকরি টোকিও অলিম্পিকের মাধ্যমে এই গলিতে আলো ছড়াবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo