1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ধুকতে থাকা ভারত বড় লক্ষ্যই দিলো বাংলাদেশকে

  • আপডেটের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের জন্য বাংলাদেশকে ১৪৩ রানের টার্গেট দিলো ভারতের মেয়েরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে পান্না ঘোষ ও সালমা খাতুন নেন দুটি করে উইকেট।

গত ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার পার্থে শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। উদ্বোধনের দুই দিন পর আজ ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগ্রেসরা।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। ইনিংসের দ্বিতীয় ওভারে দলকে সাফল্য এনে দেন অধিনায়ক নিজেই। তার ওভারের চতুর্থ বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন তানিয়া ভাটিয়া। আউট হওয়ার আগে ব্যক্তিগত ২ রান করেন তিনি।

বাংলাদেশ দলকে দ্বিতীয়বার আনন্দে ভাসান পান্না ঘোষ। মেরে খেলতে থাকা শেফালী বর্মকে ৩৯ রানে ফেরান তিনি। এরপর ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরকেও আউট করেন পান্না। এর আগে তিনি করেন ৮ রান।

এই ভারতকে হারিয়েই দেশকে প্রথমবার এশিয়া কাপের শিরোপা উপহার দিয়েছিলেন জাহানারা-রুমানারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo