1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

খুলনাকে ১৯০ রানের টার্গেট দিলো রাজশাহী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে খুলনাকে ১৯০ রানের বিশাল টার্গেট দিয়েছে রাজশাহী রয়্যালস। জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে খুলনা টাইগার্স।

টসে হেরে ব্যাট করতে নেমে রাজশাহী শুরুতেই হজরতউল্লাহ জাজাই (১) উইকেট হারায়। খেলার নবম ওভারের মধ্যে লিটন দাস (১৯), আফিফ হোসেন (১৯) ফিরে গেলে রাজশাহীর সংগ্রহ দাড়ায় তিন উইকেটে ৬৬। এসময় শোয়েব মালিককে সঙ্গ দিতে ক্রিজে আসেন রবি বোপারা। তাদের মারমুখি ব্যাটিংয়ে বড়ো সংগ্রহের দিকে আগায় রাজশাহী। দুজনের জুটিতে আসে ১০৬ রান।

আউট হওয়ার আগে ৫০ বলে ৮৭ রান করে শোয়েব মালিক। ২৬ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন বোপারা। ৬ বলে ১৩ রান করেন অধিনায়ক আন্দ্রে রাসেল। ফলে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৮৯।

১৯০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তর (০) উইকেট হারায় খুলনা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৩ রান তুলেছে খুলনা। জয়ের জন্য দরকার ৭৮ বলে ১২৭ রান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo