1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

এলক্লাসিকোতে খেলা হচ্ছে না হ্যাজার্ড, মার্সেলো ও বেলের!

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯

মৌসুমের প্রথম এলক্লাসিকো মাঠে গড়াতে বাকি আর মাত্র দুই সপ্তাহ। লা লিগার শীর্ষ দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই লড়াই আগাগোড়াই উত্তেজনা ছড়ায় ফুটবল মহলে। সেই উত্তেজনাকর মুহূর্তে এসেই চোটে পড়লেন রিয়াল মাদ্রিদের বড় বড় তারকারা। চেলসি থেকে এ মৌসুমেই রিয়ালে যোগ দেয়া এডেন হ্যাজার্ডের খেলা হচ্ছে না ক্যারিয়ারের প্রথম এলক্লাসিকো। একই পথে আছেন আক্রমণভাগের আরেক খেলোয়াড় গ্যারেথ বেল ও দলের গুরুত্বপূর্ণ সদস্য লেফট উইংঙ্গার মার্সেলো। এ নিয়ে বেশ শঙ্কায় থাকতে হচ্ছে রিয়াল বস জিনেদিন জিদানকে।

পিএসজির বিপক্ষে ম্যাচে থমাস মুনিয়েরের আঘাতে ছিটকে গিয়েছিলেন হ্যাজার্ড। ধারণা করা হচ্ছিল সপ্তাহ দুয়েকের মতো খেলা হবে না বেলজিয়ান ফরোয়ার্ডের। গতকাল রিয়াল খেলোয়াড়দের ক্রিসমাস ডিনারে হ্যাজার্ড এসেছিলেন ক্র্যাচে ভর করে। এরপর থেকেই মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, তার খেলা হচ্ছে না এলক্লাসিকো।

ব্রাজিলিয়ান মার্সেলোনার সমস্যা কাফ মাসলে। তার ফেরার দিন-তারিখও নিশ্চিত করেনি রিয়াল। পুরোপুরি ফিট হয়ে উঠতে আরও সময় দরকার হবে ব্রাজিলিয়ান লেফটব্যাকের। গ্যারেথ বেল গত তিনদিন ধরে রিয়ালের অনুশীলনে অংশ নেননি। জিম করে আপাতত ফেরার লড়াইয়ে আছেন তিনি। মার্সেলো ও বেল- দুইজনই এই মৌসুমে ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন।

আগামী ১৮ ডিসেম্বর বার্সেলোনার মাঠে আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদান এই পরিস্থিতি কেমনে সামলে নেন সেটাই এখন দেখার অপেক্ষায় রিয়াল মাদ্রিদ ফ্যানরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo